Subject

    Bank Exam

    Topic

    সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার) - ১০.১১.২০২৩

    লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। বাক্যটির প্রত্যক্ষ উক্তি হল -

    ক)
    লোকটি আমাকে বললেন, ‘আগে আসুন সামনে বসুন।’
    খ)
    লোকটি আমাকে বললেন, ‘আপনি সামনের আসনে বসুন।’
    গ)
    লোকটি আমাকে বললেন, ‘অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।’
    ঘ)
    লোকটি আমাকে বললেন, ‘অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন।’

    Explanation

    - কোনো কথকের বাককর্মের নামই উক্তি। - বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। - উক্তি দুই প্রকার। যথা: - প্রত্যক্ষ উক্তি ও - পরোক্ষ উক্তি। - প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের (" ") অন্তর্ভুক্ত থাকে। - পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। - প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে 'যে' এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। - প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। - যেমন: লোকটি আমাকে বললেন, 'অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।'- অনুজ্ঞাসূচক এ প্রত্যক্ষ উক্তিটির পরোক্ষ উক্তি হলো- লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন।

    Find Tutors

    View all Tutors