Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    স্থির ও চল তড়িৎ

    শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে ?

    ক)
    দস্তার খোল
    খ)
    কার্বন দন্ড
    গ)
    ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
    ঘ)
    কয়লার গুড়া

    Explanation

    বিদ্যুৎ কোষ বিদ্যুৎ কোষ প্রধানত দুই প্রকার— - সাধারণ বিদ্যুৎ কোষ - শুষ্ক বিদ্যুৎ কোষ শুষ্ক বিদ্যুৎ কোষ শুষ্ক বিদ্যুৎ কোষে দুটি প্রধান ইলেক্ট্রোড ব্যবহৃত হয়— অ্যানোড (ঋণ মেরু): দস্তার খোল, যা ইলেকট্রন দান করে (অক্সিডেশন ঘটে)। ক্যাথোড (ধন মেরু): কার্বন দন্ড, যার সাথে পিতলের টুপি লাগানো থাকে। - দস্তার চোঙের ভেতর নিশাদল (অ্যামোনিয়াম ক্লোরাইড), কয়লার গুড়া ও ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের মিশ্রণ সামান্য পানি দিয়ে লেই বা কাদার মতো করে ভরা হয়। এই মিশ্রণ ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করে। - কার্বন দন্ডটি চোঙের ভেতরে এমনভাবে বসানো হয় যাতে তা দস্তার খোলকে স্পর্শ না করে। কার্বন দন্ডের চারপাশে গালা বা পিচ দিয়ে সিল করা থাকে। কার্যপ্রণালী - দস্তার খোল (Zn) ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং ইলেকট্রন দান করে। - উৎপন্ন ইলেকট্রন বাইরের বর্তনী হয়ে কার্বন দন্ডে প্রবাহিত হয়। - কার্বন দন্ডের চারপাশের ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড (MnO₂) ইলেকট্রন গ্রহণে সাহায্য করে। ভোল্টেজ এই কোষ থেকে সাধারণত প্রায় ১.৫ ভোল্ট বিদ্যুৎ পাওয়া যায়।

    Find Tutors

    View all Tutors