Subject

    ATEO

    Topic

    সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার - ২০.৯.২০১২

    ’শ্রীকৃষ্ণকীর্তন’ শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?

    ক)
    হরপ্রসাদ শাস্ত্রী
    খ)
    বসন্তরঞ্জন রায়
    গ)
    মুহম্মদ শহীদুল্লা
    ঘ)
    আশুতোষ ভট্টাচার্য

    Explanation

    - মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন/ প্রথম কাব্য- শ্রীকৃষ্ণকীর্তন। - শ্রীকৃষ্ণকীর্তন হল বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। - এটি আদি মধ্যযুগীয় তথা প্রাক্-চৈতন্য যুগে বাংলা ভাষায় লেখা একমাত্র আখ্যানকাব্য। - ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের একটি গোয়ালঘর থেকে এই কাব্যের খণ্ডিত পুথিটি আবিষ্কার করেন। - ১৯১৬ খ্রিস্টাব্দে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। - শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল উপজীব্য রাধা ও কৃষ্ণের প্রণয়কাহিনি। - কাব্যের প্রধান তিন চরিত্র রাধা, কৃষ্ণ ও বড়ায়ি।

    Find Tutors

    View all Tutors