Subject
বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)
Topic
প্রাচীন যুগ ও মধ্যযুগ
'সত্য পীরের পাঁচালী' কার সাহিত্যকর্ম?
'সত্য পীরের পাঁচালী' কার সাহিত্যকর্ম?
ক)
চণ্ডীদাসখ)
কৃত্তিবাস ওঝাগ)
বিদ্যাপতিঘ)
ভারতচন্দ্র রায়গুণাকরExplanation
ভারতচন্দ্র রায়গুণাকর: - বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। - কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন। - এ কাব্যে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ভবানন্দ গৃহে যাওয়ার সময় নারীরূপ ধারণ করে নদী পার হতে ঈশ্বরী পাটুনির নৌকায় উঠেছিলেন। - নৌকায় উঠলে দেবীর পায়ের ছোয়ায় নৌকা স্বর্ণে পরিণত হয়। ততক্ষণে পাটুনি বুঝে গেছেন, এ কোন সাধারণ নারী নয়, স্বয়ং দেবতা। - নৌকায় ওঠার আগেই দেবী বলেছিলেন, "বর মাগ মনোনীত যাহা চাহ দিব। - নদী পার হওয়ার পর ঈশ্বরী পাটুনি বর চাইলেন, 'প্রণমিয়া পাটুনি কহিছে যোড় হাতে। / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। - 'সত্য পীরের পাঁচালী (১৭৩৭-৩৮), 'রসমঞ্জরী', 'নাগাষ্টক', 'গঙ্গাষ্টক', 'চণ্ডীনাটক' (নাটক) প্রভৃতি ভারতচন্দ্র রচিত সাহিত্যকর্ম ।Related questions
শাহ মুহাম্মদ সগীর ইউরসুফ জোলেখা রচনা করেন কার শাসনামলে?শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য কোনটি?"তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন । নিজে পরিশ্রম তোষি আমি সর্বজন ।" কোন কবির রচনা ?"সেক শুভোদয়া"-তে কোন সুফি সাধকের অলৌকিক জীবন মাহাত্ন্য বর্ণিত হয়ছে?গিয়াসউদ্দিন আজম শাহের রাজসভার কবি ছিলেন-'ইউসুফ জুলেখা' কোন শতাব্দিতে রচিত হয়েছিল?
