Subject
বাংলা সাহিত্য
Topic
প্রাচীন যুগ ও চর্যাপদ
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক)
লুইপাখ)
ভুসকুপাগ)
শবরপাঘ)
কাহ্নপাExplanation
- কাহ্নপা (আনু. ১০ম শতক) বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা। - প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা, কনহপা, কাহ্নিল পা ইত্যাদি। - বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ। - তিনি বৌদ্ধ সহজিয়া মতের অনুসারী ছিলেন; জলন্ধরী পা ছিলেন তাঁর গুরু। চর্যাপদের ২৩জন কবির মধ্যে কাহ্নপার পদসংখ্যা সর্বাধিক, মোট ১৩টি। এ পর্যন্ত কাহ্নপার ভণিতায় ৭৪খানি গ্রন্থের নাম জানা গেছে। - পদগুলো: ৭, ৯ থেকে ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ (২৪ নং পদটি কাহ্নপা রচিত, তবে সেটি পাওয়া যায় নি)। - চর্যাপদে কাহ্নপার আরো কিছু নাম পাওয়া যায়- কাহ্নু, কাহ্নি, কাহ্নিল, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ। - অন্যান্য পদকর্তার মতো কাহ্নপাও সঙ্গীতজ্ঞ ছিলেন। তাঁর প্রত্যেক পদের শীর্ষে রাগ-তালের উল্লেখ আছে।Related questions
‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদে'র রচনাকাল -ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষাবাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা -চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভূক্ত?"টালত মোর ঘর নাহি পড়বেশী । হাড়ীত ভাত নাহি নিতি আবেশী ।" চর্যাপদের এ চরণটির মাধ্যমে কি বোঝানো হয়েছে ?কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
