Subject
সাধারণ বিজ্ঞান
Topic
তাপ ও তাপ গতিবিদ্যা
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বভাবিক চাপ কত?
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বভাবিক চাপ কত?
ক)
৮৮ সে.মিখ)
৬৭ সে.মিগ)
৭৬ সে.মিঘ)
৭২ সে.মিExplanation
পৃথিবীর চারদিকে বায়ুমন্ডল বেষ্টন করে আছে । পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমন্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে । ফলে অন্যান্য পদার্থের মত বায়ুরও ওজন অনুভূত হয় । বায়ুর এই ওজনকেই বায়ুচাপ (Pressure of Air) বলে । সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে ১ কিলোগ্রাম ওজনের সমান । আবার, অন্য হিসাবে এক ইঞ্চি পারদের চাপ ৪৩ মিলিবারের সমান ধরা হয় । যতই উপরে ওঠা যায় বায়ুস্তরের গভীরতা ততই কম হয় । সেইজন্য চাপও কমে যায় । বিভিন্ন স্থানের বায়ুর চাপের মধ্যে পার্থক্য থাকে । এমনকি সকল সময়েও এক স্থানে বায়ুর চাপ সমান থাকে না । ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা দ্বারা বায়ুমন্ডলের চাপ মাপা হয় । সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ২৯.৯২ ইঞ্চি বা ৭৬০ মিলিমিটার পারদ স্তম্ভের সমান । বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই বায়ুর চাপ ইঞ্চির পরিবর্তে মিলিবারে প্রকাশ করা হয় । ১ মিলিবার হল এমন একটি শক্তি যা প্রতি বর্গ সেন্টিমিটারে ১০০০ ডাইন (Dynes) চাপ দেয় । পারদ স্তম্ভের একের দশ ইঞ্চি প্রায় ২.৪ মিলিবারের সমান । সমুদ্রপৃষ্ঠের ২৯.৯২ ইঞ্চি বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ৭৬ সে.মি বা ১০১৩.২ মিলিবারের সমান হয়ে থাকে ।Related questions
কিসের কারণে বস্তু শৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়?ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দায়ক কেন ?তাপ পরিবহনের কোন পদ্ধতিতে কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না?পরিবাহিতার একক-বিকিরণ পদ্ধতিতে তাপ __ মাধ্যমে সঞ্চালিত হয়।সেন্টিগ্রেড মাপে তাপমাত্রা পরিবর্তন হয় ৪৫ ডিগ্রী হয়, তাহলে কেল্ভিন মাপে পরিবর্তন হয়?তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে কোনটি?ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে ?
