Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    খাল-বিল

    সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে-

    ক)
    আফ্রিকার
    খ)
    অস্ট্রেলিয়ার
    গ)
    ইউরোপের
    ঘ)
    আমেরিকার

    Explanation

    - সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে। মিশরে অবস্থিত সুয়েজ খাল সিনাই উপদ্বীপকে মিশরের মূল খন্ড থেকে বিচ্ছিন্ন করেছে। - এটি লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। - এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে। - মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে ১৯৫৬ সালে, এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত। - ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।

    Find Tutors

    View all Tutors