Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    বাংলাদেশর অবস্থান ও ভূ-প্রকৃতি

    সেন্টমার্টিন দ্বীপ -এর অপর একটি নাম কি?

    ক)
    নারকেল জিনজিরা
    খ)
    সোনাদিয়া
    গ)
    কুতুবদিয়া
    ঘ)
    নিঝুমদ্বীপ

    Explanation

    সেন্ট মার্টিন দ্বীপের পূর্বনাম ছিল নারকেল জিঞ্জিরা , কারণ এখানে প্রচুর নারকেল পাওয়া যেত। স্থানীয়দের মধ্যে এই নামটি অনেক আগে থেকেই প্রচলিত। প্রাকৃতিকভাবে, এই দ্বীপটি প্রায় ৫০০০ বছর আগে টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল , কিন্তু ধীরে ধীরে তা সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায়। এরপর, প্রায় ৪৫০ বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ অংশ প্রথমে জেগে ওঠে । এর ১০০ বছর পর এর উত্তর অংশ জেগে ওঠে, এবং এর পরের ১০০ বছরে বাকি অংশটুকু সম্পূর্ণরূপে ভেসে ওঠে। প্রায় ২৫০ বছর আগে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য করতে আসা আরব নাবিকদের চোখে পড়ে এই দ্বীপটি। তারা এই দ্বীপটিকে বিশ্রামাগার হিসেবে ব্যবহার করতো এবং এর নাম দিয়েছিল 'জাজিরা' । পরবর্তীতে, এই 'জাজিরা' নামটিই স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা নামে পরিচিতি লাভ করে।

    Find Tutors

    View all Tutors