Subject

    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

    Topic

    নেটওয়ার্ক ও ইন্টারনেট

    স্টার সংগঠনে (টপোলজি) নিচের কোনটি সত্য নয়?

    ক)
    কম্পিউটার সমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
    খ)
    কম্পিউটার গুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে।
    গ)
    কেন্দ্রীয় কম্পিউটারের সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়।
    ঘ)
    কোনটিই নয়।

    Explanation

    - স্টার টপোলজি বা স্টার সংগঠনের কম্পিউটার সমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ সংগঠনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটার গুলো সরাসরি -নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না। - প্রতিটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে। কেন্দ্রীয় কম্পিউটার এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে। - কেন্দ্রীয় কম্পিউটারের সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়। - কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যাহত হয়, নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।

    Find Tutors

    View all Tutors