রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ। - রবীন্দ্রনাথ ঠাকুর তার 'খাপছাড়া' কাব্য রাজশেখর বসুকে উৎসর্গ করেন। - তার উল্লেখযোগ্য গ্রন্থঃ গড্ডলিকা, চলন্তিকা, হনুমানের স্বপ্ন, লঘুগুরু , কুটিরশিল্প, কালিদাসের মেঘদূত, ভারতের খনিজ ইত্যাদি। - চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিতি।