Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    অর্গন ও অর্গনসিস্টেম

    হৃদপিণ্ড প্রসারণের সময় সর্বনিম্ন চাপ কোনটি?

    ক)
    সিস্টোলিক চাপ
    খ)
    ডায়াস্টোলিক চাপ
    গ)
    ভেন্টিকুলার চাপ
    ঘ)
    একটিও না

    Explanation

    - হৃৎস্পন্দন মূলত রক্তচাপের সাথে সম্পর্কিত, যা হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহের সময় ধমনির প্রাচীরে সৃষ্ট পার্শ্বীয় চাপকে নির্দেশ করে। - রক্তচাপের দুইটি প্রধান ধরণ রয়েছে: ১) সিস্টোলিক চাপ (সিস্টোল): - হৃৎপিণ্ডের সংকোচন (ventricular systole) চলাকালীন ধমনির প্রাচীরে সৃষ্ট উচ্চ চাপ। - আদর্শ সিস্টোলিক চাপ: ১২০ মি.মি. পারদ (Hg)। ২) ডায়াস্টোলিক চাপ (ডায়াস্টোল): - হৃৎপিণ্ডের প্রসারণ (ventricular diastole) চলাকালীন ধমনির প্রাচীরে সৃষ্ট নিম্ন চাপ। - আদর্শ ডায়াস্টোলিক চাপ: ৮০ মি.মি. পারদ (Hg)। - একবার সিস্টোল এবং তার পরবর্তী ডায়াস্টোলকে একত্রে একটি হৃৎস্পন্দন (হার্টবিট) বলা হয়। - রক্তের সান্দ্রতা, প্রান্তীয় রোধ, এবং দেহের রক্তের পরিমাণ রক্তচাপ ও হৃৎস্পন্দনের ওপর প্রভাব ফেলে। - রক্তচাপ মাপার জন্য Sphygmomanometer এবং Stethoscope ব্যবহার করা হয়।

    Find Tutors

    View all Tutors