Subject

    Govt.Jobs

    Topic

    সমবায় অধিদপ্তর (সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর) -  ০২.০৫.২০২৩

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেছিল?

    ক)
    রমনা পার্কে
    খ)
    পল্টন ময়দানে
    গ)
    তৎকালীন রেসকোর্স ময়দানে
    ঘ)
    বাহাদুর শাহ পার্কে

    Explanation

    - সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। - এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। - এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। - পরবর্তীতে এটি রমনা রেস কোর্স এবং তারপর রমনা জিমখানা হিসাবে ডাকা হত। - ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনও কখনও ঢাকা রেস কোর্স নামে ডাকা হত এবং প্রতি রবিবার বৈধ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হত। - একটি জাতীয় স্মৃতিচিহ্নও বটে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ এখানেই প্রদান করেন। - রেস কোর্স ময়দানের অদূরে অবস্থিত তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালকে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পনের স্থান হিসেবে প্রথমে নির্ধারণ করা হলেও পরবর্তীতে আত্মসমর্পনের জন্য এই মাঠটি নির্বাচন করা হয়। - ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী সামরিক বেসামরিক মিলে প্রায় ৯৩ হাজার সৈন্য নিয়ে ঢাকার তৎকালীন রেসকোর্স (সোহরাওয়ার্দী) ময়দানে আত্মসমর্পণ করে। - আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষে জেনারেল এ. কে. নিয়াজী ও যৌথ বাহিনীর পক্ষে লে: জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করে।

    Find Tutors

    View all Tutors