Subject
আন্তর্জাতিক বিষয়াবলি
Topic
যুদ্ধ ও নিরাপত্তা
২২ জুলাই, ২০২২ বিশ্ববাজারে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো খুলে দিতে রাশিয়া ও ইউক্রেনের কার মধ্যস্থতায় চুক্তি স্বাাক্ষরিত হয়?
২২ জুলাই, ২০২২ বিশ্ববাজারে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো খুলে দিতে রাশিয়া ও ইউক্রেনের কার মধ্যস্থতায় চুক্তি স্বাাক্ষরিত হয়?
ক)
যুক্তরাস্ট্র ও জাতিসংঘেরখ)
জাতিসংঘ ও তুরস্কেরগ)
যুক্তরাস্ট্র ও তুরস্কেরঘ)
জাতিসংঘ ও চীনেরExplanation
২২ জুলাই, ২০২২ বিশ্ববাজারে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো খুলে দিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাাক্ষরিত হয়। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ওলেকসান্দর কুবরাকভ চুক্তিতে স্বাক্ষর করে। এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন। তবে চুক্তি স্বাক্ষররের সময় রাশিয়া ও ইউক্রেনের মন্ত্রীরা এক টেবিলে বসেননি। চুক্তি অনুযায়ী, ২৩ জুলাই, ২০২২ থেকেই জাহাজ চলাচল শুরু হয়। চুক্তির উল্লেখযোগ্য বিষয়: - কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের তিনটি বন্দর দিয়ে দেশটির জাহাজগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য করিডর গড়ে তোলা হবে। - কৃষ্ণসাগরের পূর্বপরিকল্পিত রুটে পণ্যবাহী জাহাজ যাত্রা করার আগে ইউক্রেনের বন্দরগুলোতে শস্য ভর্তির কাজ পর্যবেক্ষণ করবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘের কর্মীদের একটি দল। - ইউক্রেনের বন্দরগুলোতে পেতে রাখা মাইন এড়াতে ইউক্রেনের নাবিকেরা মানচিত্র ব্যবহার করে শস্য পরিবহনকারী বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে যাবেন। জাহাজগুলো কৃষ্ণসাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালির দিকে যাবে। জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা ইস্তানবুলের একটি যৌথ সমন্বয় কেন্দ্র থেকে জাহাজগুলো পর্যবেক্ষণ করবেন। ইউক্রেনে প্রবেশকারী জাহাজগুলোও একইভাবে যৌথ সমন্বয় কেন্দ্রের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হবে, যাতে তারা ইউক্রেনে অস্ত্র বহন করতে না পারে।Related questions
ইউক্রেনের সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চলগুলো কোন অঞ্চলে অবস্থিত?ক্রিমিয়া রাশিয়ার অধীনে আসে কত সালে?ক্রিমিয়াকে কোন সোভিয়েত নেতা ইউক্রেনের কাছে হস্তান্তর করেছিলেন?ইউক্রেনের ক্রিমিয়া কবে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় অন্তর্ভূক্ত হয়?ইউক্রেন নিয়ে আসন্ন শান্তি সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করবে?সম্প্রতি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রদান করায় রাশিয়া' কোন দেশকে হুঁশিয়ারি দিয়েছে?ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কত বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন?সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য কত ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে?
