১৯৯৫ সালে চীনের বেইজিং-এ যুগান্তকারী চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের আন্তর্জাতিক নারী সম্মেলনগুলির মধ্যে সেটাই ছিল সর্বশেষ। পূর্ববর্তী সবগুলি সম্মেলনের চাইতে সেইবারের সম্মেলন অনেক বেশি বাস্তবমুখী ছিল। ‘৯৫ সালের বেইজিং সম্মেলনে শুধুমাত্র নারীদের সমস্যাই না, বরং জেন্ডার বলতে কি বোঝায় এমন মৌলিক বিষয়গুলিও আলোচনায় আসে।