Subject

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

    Topic

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা.) - ০২.০৩.২০২৪

    পরোক্ষ উক্তিতে পরিবর্তন করুন: "রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ চিরজীবী হউক"।

    ক)
    রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন।
    খ)
    রাষ্ট্রপতি বলেন যে বাংলাদেশ যেন চিরজীবী হয়।
    গ)
    রাষ্ট্রপতি উৎফুল্ল হয়ে বাংলাদেশের বড় আয়ু কামনা করলেন।
    ঘ)
    রাষ্ট্রপতি বাংলাদেশের অনেক আয়ু প্রার্থণা করলেন।

    Explanation

    - কোনো কথকের বাককর্মের নামই উক্তি। - বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। - উক্তি দুই প্রকার। - যথা: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি। - উক্তি পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের ("") অন্তর্ভুক্ত থাকে, যা পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। - প্রত্যক্ষ উক্তিতে উক্তিটি প্রার্থনাসূচক বাক্যে থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদটি উক্তির অর্থ অনুযায়ী 'প্রার্থনা করল', 'কামনা করল' প্রভৃতি হয়। যেমন: - প্রত্যক্ষ: 'রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ চিরজীবী হউক।' - পরোক্ষ: রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন।

    Find Tutors

    View all Tutors