Subject

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

    Topic

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা.) - ০২.০৩.২০২৪

    সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করুন: "পরিশ্রম করলে ফল পাবে"

    ক)
    ফল পাবার জন্য পরিশ্রম করতে হবে।
    খ)
    পরিশ্রম না করলে ফল পাবে না।
    গ)
    ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে।
    ঘ)
    পরিশ্রম কর তবেই ফল পাবে।

    Explanation

    - দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। - যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বা স্বাধীন বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি যোজক দ্বারা সংযুক্ত থাকে। - সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে এবং অসমাপিকা ক্রিয়া সম্প্রসারিত হয়ে নিরপেক্ষ উপবাক্যে পরিণত হবে। - প্রধান উপবাক্যগুলোকে সংযোজক অব্যয় 'ও', 'আর', 'এবং' ইত্যাদি; বিয়োজক অব্যয় 'বা', 'কিংবা', 'অথবা' ইত্যাদি; এবং সংকোচক অব্যয় 'কিন্তু', 'তবে', 'তথাপি' ইত্যাদি সহযোগে পরস্পরকে সংযুক্ত করে নিতে হবে। - যেমন: পরিশ্রম করলে ফল পাবে (সরল)। পরিশ্রম কর তবেই ফল পাবে (যৌগিক)।

    Find Tutors

    View all Tutors