Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক
‘জিবরাইলের ডানা’ গল্পের রচয়িতা কে?
‘জিবরাইলের ডানা’ গল্পের রচয়িতা কে?
ক)
মিন্নাত আলীখ)
শাহেদ আলীগ)
আবু রুশদঘ)
বন্দে আলী মিয়াExplanation
- শাহেদ আলী ছিলেন একাধারে ভাষা সৈনিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠক ও লেখক। - তিনি ১৯২৫ সালের ২৪ মে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাহমুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। - ১৯৪০ সালে তিনি যখন মাত্র অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত, তখন তাঁর প্রথম গল্প ‘অশ্রু’ মাসিক সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। - বগুড়া আজিজুল হক কলেজের অধ্যাপক হিসেবে ১৯৫১ সালে শাহেদ আলী তাঁর কর্মজীবন শুরু করেন - শাহেদ আলী সক্রিয়ভাবে ভাষা আন্দোলন এ অংশগ্রহণ করেন। - সমমতাদর্শীদের নিয়ে তিনি ১৯৪৮ সালে তমুদ্দুন মজলিস গঠন করেন এবং এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ও পরবর্তীকালে এর সভাপতি হন। - তাঁর মৃত্যু হয় ৭৬ বৎসর বয়সে ২০০১ সালে। তাঁর রচনা- - উপন্যাসঃ হূদয় নদী (১৯৬৫) - গল্পগ্রন্থঃ জিবরাইলের ডানা (১৯৫৩), একই সমতলে (১৯৬৩), শা’নযর (১৯৬৫), অতীত রাতের কাহিনী (১৯৮৬), অমর কাহিনী (১৯৮৭) এবং নতুন জমিদার (১৯৯২)। - একমাত্র নাটিকাঃ বিচার (১৯৮৭) তথ্যসুত্রঃ বাংলাপিডিয়া।Related questions
শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের পেশা কি ছিল?শওকত আলী এর উপন্যাস কোনটি?রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচিত কাব্যগ্রন্থ-‘মানুষের মানচিত্র’ কাব্যগ্রন্থের রচয়িতা-'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?‘সংশপ্তক’ উপন্যাসটি লিখেছেন-‘চুনিয়া আমার আর্কেডিয়া’ গ্রন্থের রচয়িতা-শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যকর্মের মূখ্য উপজীব্য হলো-
