Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক
‘মানুষের মানচিত্র’ কাব্যগ্রন্থের রচয়িতা-
‘মানুষের মানচিত্র’ কাব্যগ্রন্থের রচয়িতা-
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরখ)
রামমোহন রায়গ)
বেগম রোকেয়াঘ)
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহExplanation
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। - তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রাম। - তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ; ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন। - ছাত্রজীবনেই তাঁর দুটি কাব্য উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১) প্রকাশিত হয়। - এ কাব্য দুটি তাঁকে কবিখ্যাতি এনে দেয়। - তাঁর কবিতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ফলে সত্তরের দশকেই তিনি একজন শক্তিমান কবি হিসেবে পরিচিতি লাভ করেন। - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ইতিহাস-সচেতন কবি। - সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে তিনি ‘মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার’ লাভ করেন। - ১৯৯১ সালের ২১ জুন ঢাকায় তাঁর মৃত্যু হয়। - তাঁর বিখ্যাত কবিতা ‘বাতাসে লাশের গন্ধ’। তাঁর রচিত কবিতাসমূহঃ - উপদ্রুত উপকূল (১৯৭৯), - ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১), - মানুষের মানচিত্র (১৯৮৬), - ছোবল (১৯৮৬), - গল্প (১৯৮৭), - দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮), - মৌলিক মুখোশ (১৯৯০) ইত্যাদি উল্লেখযোগ্য।Related questions
‘জিবরাইলের ডানা’ গল্পের রচয়িতা কে?শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের পেশা কি ছিল?শওকত আলী এর উপন্যাস কোনটি?রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচিত কাব্যগ্রন্থ-'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?‘সংশপ্তক’ উপন্যাসটি লিখেছেন-‘চুনিয়া আমার আর্কেডিয়া’ গ্রন্থের রচয়িতা-শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যকর্মের মূখ্য উপজীব্য হলো-
