Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    ‘সংশপ্তক’ উপন্যাসটি লিখেছেন-

    ক)
    শওকত ওসমান
    খ)
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    গ)
    শামসুদ্দীন আবুল কালাম
    ঘ)
    শহীদুল্লা কায়সার

    Explanation

    - শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস- সংশপ্তক। - সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। - সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে। - একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। - হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়। - বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে। - উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি। শহীদুল্লাহ কায়সার: - ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনীতে জন্মগ্রহণ করেন। - তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ। - তিনি ও জহির রায়হান উভয় সহোদর। তাঁর রচিত উপন্যাস সমূহ: - সারেং বৌ, - কৃষ্ণচূড়া মেঘ, - তিমির বলয়, - দিগন্তে ফুলের আগুন, - সমুদ্র ও তৃষ্ণা, - সংশপ্তক, - চন্দ্রভানের কন্যা, - কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।

    Find Tutors

    View all Tutors